শিরোনাম

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ

~2 min read

টাঙ্গাইলের মহেড়ায় নীল সাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মির্জাপুর থানাধীন মহেড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে মহেড়া স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন এ ট্রেনের যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) যাত্রীবাহী ট্রেনের শেষের বগিটির পিছনের অংশ লাইন চ্যুত হয়। এতে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বগিটির চাকা এবং রেলের লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে দুই বগি রেখে বাকী ট্রেন চলে গেছে।

এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।

এই প্রতিবেদকের আরও সংবাদ

সব প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *